এভাবে তাকিয়ো না আর -
হৃদয়ে ভূমিধস হবে;
চেতনার লোডশেডিংয়ে
বিপন্ন হবে ভাবের উৎপাদন ;
গুজবের মত নিস্তব্ধতা ছড়িয়ে পড়বে কৈশিক জালিকাতেও;
মগজের তলদেশ নাড়িয়ে দেবে
একরাশ বিহ্বলতা;
কবিতারা তখন গদ্য হয়ে যাবে।
এভাবে তাকিয়ো না আর।
এভাবে তাকিয়ো না আর -
হৃদয়ে ভূমিধস হবে;
চেতনার লোডশেডিংয়ে
বিপন্ন হবে ভাবের উৎপাদন ;
গুজবের মত নিস্তব্ধতা ছড়িয়ে পড়বে কৈশিক জালিকাতেও;
মগজের তলদেশ নাড়িয়ে দেবে
একরাশ বিহ্বলতা;
কবিতারা তখন গদ্য হয়ে যাবে।
এভাবে তাকিয়ো না আর।
হাতটা নিলে ছাড়িয়ে -
আবার হঠ্যাৎ দাঁড়িয়ে
বললে, একটু শোন -
আমায় তুমি ভুল বুঝনা না কোন।
কী ভুল আমি বুঝবো যে ছাই বুঝিনা!
বুঝি নাতো এই হেঁয়ালির মানে ;
শুধু বুঝি তোমার নীলাভ আখি
আমায় শুধু তোমার কাছে টানে।