Showing posts with label বিদেশ. Show all posts
Showing posts with label বিদেশ. Show all posts

Sunday, April 20, 2014

কান্না

কাঁদছো তুমি মায়ের কান্না দেখে
কাঁদছি আমি এই কবিতা লেখে
কোথায় আছ নেইকো আমার জানা
তোমার তরে আমার চুমুখানা
ঝাপসা করে মুঠোফোনের কাঁচ
চোখের কোণে জলকে করি আঁচ

Saturday, April 19, 2014

গোস্তাখি করিবেন মাফ

খবর :বাংলাদেশের অর্ধেক
ভূখন্ড দাবি বিজেপি নেতার।
মন্তব্য :
গোস্তাকি করিবেন মাফ
আপনার দয়া অতি চেয়েছেন
হাফ।
সবই তো ' ভারত ' ছিল
না করিলে ভাগ ;
মাথাচাড়া দিল
বুঝি পুরানো সে রাগ।
সব এসে নিয়ে যান,
ভূমিহীন হই ;
জোর করা লাগবে না,
দেব টিপসই।
আমরা ঢুকাতে জানি
আমাতেই বাঁশ,
সব কিছু নিয়ে যান,
করি হা হুতাশ।
চুপকথা :
পৃথিবীটা ভরে গেছে আবালে/
সবগুলো সাইজ হবে থাবালে