প্রাপ্তির উচ্ছ্বাসে গিয়ে ভেসে
বঞ্চিতদের খুব নিকটে এসে
পাওয়ার গল্প শুনাও মিষ্টি হেসে;
তোমার গল্প নিতান্ত একপেশে;
নাই দাম তার আমার দুঃখের দেশে।
আমি আমার ক্লান্ত দিনের শেষে
রইবো খুশি চির দুঃখীর বেশে।
প্রাপ্তির উচ্ছ্বাসে গিয়ে ভেসে
বঞ্চিতদের খুব নিকটে এসে
পাওয়ার গল্প শুনাও মিষ্টি হেসে;
তোমার গল্প নিতান্ত একপেশে;
নাই দাম তার আমার দুঃখের দেশে।
আমি আমার ক্লান্ত দিনের শেষে
রইবো খুশি চির দুঃখীর বেশে।
Let's play a game.
Let's every day find out a person
Who has no privilege but a name;
Who has no food like ours,
No vehicles but legs,
No costly dress,
No shelter or trace
Of our long-enjoyng hapiness;
For whom the almighty stores no grace.
Let's ever day find out a person
and realize with shame
that we have no one to blame
And nothing more to claim.
So won't you play the game
And try your best to tame
Your unleashed ambition's flame?
বিদ্যা দাও, শক্তি দাও তা বহিবার;
ধৈর্য্য দাও হে পর মতবাদ সহিবার।
জ্ঞানের ভারে মাথা যেন থাকে নত,
জ্ঞানের প্রকাশে থাকি যেন সংযত।
প্রদীপ হয়ে প্রদীপ শিখা জ্বালাই,
আঁধার দেখে কভু যেন না পালাই।
জ্ঞানের সাথে ভালোর গড়ি বাঁধন,
মনুষ্যত্বের বিকাশে জ্ঞানের সাধন
করতে যেন থাকি সদা তৎপর;
সাবলীল হোক জ্ঞানের কণ্ঠস্বর।
আমি ছিলাম কোথায়, আছি কোথায়,
যাবো কোথায়- জানি নারে!
আমায় নিয়ে খেলছে কে যে,
কোথায় সে যে - জানি নারে!
এ দুনিয়ার মঞ্চে আমি কার নাটকে
হাসি,কাঁদি, সময় কাটাই,
কার হাতে মোর ঘুড়ির লাটাই-জানি নারে!
আমি জানতে তারে বারেবারে
হোঁচট খেয়েও সামনে হাটি;
আমার ভিটেমাটি ছেড়েও
তারে যায় না ধরা;
তারে যায় না ধরা, যায় না গড়া,
যায় না তাড়ে আপন করা;
সে যে আছে কি নাই
বুঝা যে দায়!
মেনেও তারে মানি নারে!
আমি ছিলাম কোথায়, আছি কোথায়,
যাবো কোথায়- জানি নারে!
1. Health care
a. bedtime: around 11 pm b. Good Morning: 6.00 am c.Weight Loss: at least 10 kg d. Healthy diet e. walking: everyday 8 km or 1 hour f. no self-service
2. Entertainment
a. 2 GB Internet b. Interest area mostly news and views c. controlled Facebooking and other browsing d.1 book 2 movies each week
3. Moral issues
a. no lying b. prayer five times c. overcoming personal weakness showing extreme patience and avoiding phone - borne diseases d. More importance to family
4. Academic
a. each week 1 English book b. writing and speaking : 1 hour each c.Departmental stydy : everyday 40 minite
5. Financial
a. Will save atleast 10000 thousand per month b. no borrowing c. neither misery nor spend thrift
Determination
1. won't idle away my time 2. Will be quick in action 3. will study and think a lot but talk a little 4. will evaluate my activities and correct myself when necessary 5. will help the poor by all means 6. will carry out my proffesional duties and responsibilites as perfectly and neutrally as possible ...YA ALLAH!! GIVE ME THE STRENGHTH NEEDED TO UPHOLD MY NEW - YEAR RESOLUTION .....................
থলথলে ভাবটা যাচ্ছে না কমানো
হাইব্রিড পেটটা হচ্ছে না সমানও
বাবা বলে, এই বার দুই বেলা রুটি খা।
দুপুরে ভাতের সাথে বড় শসা দুটি খা।
মা বলে, দিনে দিনে হচ্ছিস পাতলা,
বেশি বেশি ডিম খা, খা রুই - কাতলা
দুধ খা, সেই সাথে খা তার সরটাও
রোগহীন দেহ পাবি, আসবে না জ্বরটাও।
বউ বলে, খুব তো দিচ্ছিলে গল্প
আমি নাকি বেশি খাই, তুমি খাও অল্প!
দেখতেই পাচ্ছি না খাওয়ার নমুনা,
খেয়ে খেয়ে ফেটে যাও, আমি কিছু কমু না।
আপা বলে, থেকে থেকে এত কেন খাচ্ছিস?
দিনে দিনে জাপানিজ সুমো হয়ে যাচ্ছিস।
আমি শুধু বসে ভাবি খাব কি খাব না ;
জানি চান্স হলে মিস আর চান্স পাব না।
করতে পারি না তাই জিহ্বাককে বঞ্চিত
দেহে তাই নিয়মিত মেদ হয় সঞ্চিত।