Friday, January 21, 2022

আপনি ভিসি

আপনি ভিসি-
দেবতা- ঋষি। 
কিন্তু এ কী!
আপনি দেখি
বাংলা মদের
ভাঙা শিশি! 

আপনি ভিসি-
দিবানিশি 
সালাম দিছি।
কিন্তু এ কী!
আপনি দেখি
মা না হয়ে
হলেন পিসি! 

আপনি ভিসি-
কিন্তু, ছি! ছি!
ছাত্ররা ক্যান
দিল টিসি?

Saturday, December 25, 2021

না ঘরকা, না ঘটকা

না ঘরকা, না ঘটকা-
I'm an outlander.
I'm Jack of all trades
But master of blunder.

যেদিকে যাই
I see and sigh.
শান্তি না পাই।

From the Padma to the Rhine
Nothing remains mine
And for me, no sunshine.
দুনিয়ার এ কোন আইন?
#জগাখিচুড়ি_কাব্য

Sunday, November 28, 2021

আমার মনের কী বর্ণ

আমার লেখায় আগের মত
ছন্দ কেন আসছে না?
ছন্দগুলো আমায় কি আর
মোটেও ভালোবাসছে না?
আমার টবের গোলাপগুলো
এখন কেন হাসছে না?
আমার প্রেমের তীব্র টানে
কেউ কেন আর ফাঁসছে না? 

এত দিনের এই আমি কি
পালটে গেছি খুব বেশি?
দায়িত্ব আর বাস্তবতায়
দিয়েছি কি ডুব বেশি?
আমি কি খুব হচ্ছি প্রাচীন, 
কিংবা খুবই বিবর্ণ?
বুঝতে কবে পারব আমি
আমার মনের কী বর্ণ?

Monday, August 9, 2021

হবু বনাম গবু

হবু বনাম গবু 

গরীব হবুর বাড়ি গবু আসতে কভু চায় না।
হাজার চেষ্টা করেও হবু গবুর দেখা পায় না।
আসি আসি বলেও  গবু আসতে তবু চায় না।
আসবে গবু যদি হবু  মানে সকল বায়না।
বায়না তো নয়, এ যেন ভাই না আসারই ধান্দা।
কিন্তু হবু জন্ম থেকেই খুবই নাছোড়বান্দা। 
বায়না মত আনল হবু বাঘের দুধের পায়েসও।
মিটালো সে ধনী গবুর অদ্ভুত সব খায়েশও। 

বিশ্বজুড়ে গবুর সুনাম- দিগবিজয়ী কুস্তিগির। 
কুস্তিখেলার মোড়ল সে যে অন্যতম শ্রেষ্ঠ বীর।
হবুও খুব কুস্তি লড়ে কিন্তু সে যে গরীব তাই
মোড়লগণের টপ লিস্টে তাহার ছোট্ট নামটি নাই।
তবুও সে পাঁচটি ম্যাচে গবুর সাথে লড়তে চায়।
হবুটাকি থাকতে আয়ু কুস্তি লড়ে মরতে চায়?
গবুর শরীর চর্বি ভরা কিন্তু হবু হাড্ডিসার।
সবাই ভাবে হবু খেলায় খাবে এবার ভীষণ মার।
খেলার আগে সবার কাছে হবু যেন দুধ-ভাত।
কিন্তু চারটি  ম্যাচে গবু  হবুর কাছে কুপোকাত।
একটি ম্যাচে গবু পেল অনেক অনেক কষ্টে জয়। 
বিশ্ব তখন বুঝে গেল হবু কিন্তু ফেলনা নয়।
হবুর বাড়ি আসার আগে গবুর ছিল গর্ব।
ফিরতি বিমান ধরার পথে সবই হল খর্ব।
(এই ছড়া লিখতে লিখতে বাংলাদেশ জাতীয় 
ক্রিকেট দল অস্ট্রেলিয়াকে পঞ্চম ম্যাচে হারিয়ে ৪-১ এ সিরিজ জিতে নিল। অভিনন্দন টাইগার্স।)

Thursday, July 29, 2021

নিদ্রা এবং কীর্তি

And miles to go before I sleep,
And miles to go before I sleep.
(Robert Frost)
শেষ হওয়ার আগে হব না তো শেষ;
রেখে যাব পৃথিবীতে কর্মের রেশ।
প্রতিকূল পরিবেশে দাঁতে চেপে দাঁত
গাছ হয়ে সয়ে যাব ঝড়ের আঘাত।
ক্লান্ত পথিকের তরে হব ছায়া।
ছড়াব দেশে দেশে ভালোবাসা, মায়া।
জীবনের কীর্তি হলে অক্ষয়
চির নিদ্রায় যেতে লাগবে না ভয়।
(আল বোরহান)

Saturday, June 19, 2021

Be You

That's it. You are you. In other words, you are what you are. You should not be or should not try to be someone else. Follow some good foot steps in your life. But let yourself remain you.

ব্রাজিল বনাম আর্জেন্টিনা

ব্রাজিল ৪-০ পেরু।
স্ট্যাটাস আর্জেন্টিনা আর তার সমর্থকদের নিয়ে!!!
আর্জেটিনা ১-০ উরুগুয়ে।
স্ট্যাটাসে ব্রাজিল আর তার সমর্থকদের নাম।
কোন এক বছরের এইচএসসি রেজাল্টের দিন বিকাল বেলা আমার এক ছাত্রী ফোন দিয়ে দীর্ঘক্ষণ কান্নাকাটি করছিল। এক/দুই মিনিট কান্নাকাটির পর তার রেজাল্ট জানাল, "স্যার, আমার কাজিন এ+ পেয়েছে।"
আমার ছাত্রীটি এ+ না পাওয়ার দুঃখে নয়, কেঁদেছিল কাজিনের সফলতায়।
বাংলাদেশি অধিকাংশ ফুটবল প্রেমীদের অবস্থা আমার ঐ ছাত্রীটির মত। আমাদের ডিএনএ এর সাথে মিশে আছে পরশ্রীকাতরতা। 
একজন ব্রাজিলের সাপোর্টার ব্রাজিলের পক্ষে একটা স্ট্যাটাস দিলে ১০ টা স্ট্যাটাস দেয় আর্জেন্টিনার বিরুদ্ধে। আর্জেন্টিনার সাপোর্টাররাও একই কাজ করে।
মেসি ভক্তরা নেইমারকে দেখতে পারে না। নেইমারের মুরিদদের কাছে মেসি গলির খেলোয়াড়। ফুটবলের সৌন্দর্য নিরপেক্ষভাবে কেউ উপভোগ করতে পারে না।
তবে এক দল আরেক দলের বিরুদ্ধে লাগার এই প্রবণতাকে পজিটিভলি নেওয়া যেতে পারে। এটাও এক প্রকার খেলা। ফুটবল নিয়ে ১১ জনের বিরুদ্ধে ১১ জনের যে লড়াই, সেটা কিন্তু বেঁচে বা টিকে থাকার লড়াই নয়। সেটি বিনোদন দেওয়ার লড়াই। উত্তেজনায় ভরা একটি ফুটবল ম্যাচ দেখা সিনেমা হলে বসে ভালো স্ক্রিপ্টের একটি মুভি দেখার মত। পয়সা উসুলই যেখানে বড় কথা। 
আমাদের এই পক্ষ- বিপক্ষের মাতামাতি তাই বিনোদন পর্যায়ে থাকলেই ভালো হয়। সেটা যেন  আবেগের জায়গা দখল না করে। সেটা যেন অনলাইন/অফলাইনের মারামারিতে পরিণত না হয়। মনে রাখতে হবে, আর্জেন্টিনা আর ব্রাজিল সুদূর  ল্যাটিন আমেরিকার দুটি দেশ। আর আমরা বাস করি বাংলাদেশে।
পুনশ্চঃ আমার প্রিয় দল আর্জেন্টিনা। 
ভালোলাগে মেসি, রোনাল্ডো, নেইমার, লুকাকু আর এমবাপ্পের খেলা।

#ভালোবাসি_আর্জেন্টিনা