Saturday, January 9, 2021

 আজ রাতে সাধ হল

তারাদের সাথে
আমিও জেগে জেগে
ঘুমাবো প্রভাতে।

বিষাদেও রঙিন যে
থাকিবার পারে,
বিষাদ তাহার কাছে
বার বার হারে।

শহরের কংক্রিটে একটি গোলাপ
পারবে কি ছড়াতে সৌরভ তার?
নাকি প্রাণহীন কাঠামোর প্রান্তে পড়ে
নিভৃতে একাকী মেনে নেবে হার?

যে জন উল্লেখ ছাড়া কপি মারে বাণী

সে জনের দৈন্য দেখে চোখে আসে পানি। 

 আয় যদি নদী হয়, ব্যয় হচ্ছে সাগর। নদীর মত আয়ও ব্যয় নামক সাগরে মিলিত হয়ে অচিরেই নিজের অস্তিত্ব হারায়।

অভিনয়

 এই যে তুমি অযথা খুব

দেখিয়ে বেড়াও টাকার গরম,
অশ্লীল কাজ করার পরও
দেখিয়ে বেড়াও লজ্জা-শরম;
এই যে তুমি সেলফিতে খুব
প্রাণ খোলা এক হাসি দেখাও,
প্রিয় জনের বুকে হঠাৎ
ছবির পোজে মাথা ঠেকাও;
এই যে তুমি খুব দরদী,
গরীব লোকের অধিক আপন,
অসহায়ের কষ্টে তোমার
হৃদয় জুড়ে উঠে কাঁপন;
এই যে তোমার কপাল মাঝে
নামাজ পড়ার চিহ্ন কালো,
সকল কথার সারমর্ম -
লোকটা তুমি খুবই ভালো।
এই যে তুমি বিবৃতিতে
দুর্নীতি সব ঘায়েল কর,
টক শোতে তুমি একাই
দেশপ্রেমিক এক মস্ত বড়।
রাতে যখন ঘুমাতে যাও,
চোখ বুজার একটু আগে
ভেবে দেখ অভিনয়টা
নিজের কাছে কেমন লাগে।

অপূর্ণ থাকি

 তোমার অভাবে আমি অপূর্ণ থাকি, তিলের অভাবে যেভাবে অপূর্ণ থাকে প্রিয়দর্শিনীর মুখ।