Sunday, February 21, 2016

বাংলা ভাষা

অ+আ
অ- দ্ভুত  প্রশান্তি এই
বাংলা ভাষার কথায়
আ -মার ভুবন এই ভাষাতে
হেসে উঠে স্বাধীনতায়।
ক+খ
ক -ষ্ট, হাসি, হতাশা, প্রেরণা
বাংলা ভাষার সুরে
খ -বর ছড়ায় এই হৃদয়ের
গহীন অন্তঃপুরে।

Tuesday, September 1, 2015

তুমি এতই গরিব ছিলে!

তুমি এতই গরিব ছিলে!
ভালোবাসা বেচে তোমার চলতে হত?
জনে জনে "আই লাভ ইউ " বলতে  হত?
ক 'জন পুরুষ মিলে
তোমার লোভের হাতিটাকে
করল দ্বিগুন
এই লাইনে শ্রেষ্ঠ তুমি, মুগ্ধ আমি,
আহা কী গুণ!

Wednesday, August 5, 2015

এই গরমে মাটির দেহে
কাপড় রাখা দায়
(ভাবছো কি তাই আমার দেহে
কোন কাপড় নাই? )
থেকে থেকে মনটা শুধু
জলের পরশ চায়
আয় বৃষ্টি আয়
কলেeর জলে মন ভরেনা
মরি বিতৃষ্ণায়

আমার পায়ের তলার শক্ত মাটি
যাচ্ছে দূরে সরে ;
মরিয়া বাঁচিতাম আমি ,
বেঁচেও আছি মরে।
আমার পর হলো সব আপনজনে,
পর হলো নিজ দেহ,
পর হলো দশ টাকায় কেনা
মনভোলানোর স্নেহ।

ইভান ইলিচের মত একদিন
ধুম করে মরে রবো পড়ে ;
পৃথিবী কি পাল্টাবে তাতে?
সূর্য কি ঘুমাবে সে ভোরে?
প্রেয়সী কি বাঁধবে না চুল?
জননী কি রাঁধবে না ভাত?
খোকাটা কি ক্ষুদ্র সে হাতে
ধরবে না অন্যের হাত?

বড় যদি হতে চাও

বড় যদি হতে চাও ছোট হও আগে
বড় হতে হলে তাই ছোট হওয়া লাগে
তোমার পদের ঝাঁঝ যদি হয় খুব
একাকিত্বের মাঝে দিতে হবে ডুব
সামনে সালাম পাবে, পিছে পাবে গালি
তোমার অমঙ্গলে পাবে হাততালি
পদ ছোট বড় হয়, মানুষতো নয়
ভালোবাসা দিয়ে তাই সব কর জয়

শোন হে বন্ধু সকল

শোন হে বন্ধু সকল,
এই জীবনে চলার পথে
আসবে নানান ধকল।
সে সব মোকাবেলা করেই
স্বপ্নটা দাও ছুঁয়ে ;
সফলতা আসে না তো
মন্ত্র পড়া ফুঁয়ে।